মঙ্গলবার (১০ মার্চ) নিজের ফেসবুক পেজ থেকে দেয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।
শিশির মনির বলেন, জুলাই সনদ এবং গণভোট অনুযায়ী সংস্কার প্রস্তাব বাস্তবায়িত না হলে বিরোধী দল জামায়াতে ইসলামী কেবল অলংকার হিসেবে ডেপুটি স্পিকারের পদ গ্রহণ করবে না।
একই দিন সকালে আরেক পোস্টে তিনি লেখেন, ১৮ কোটি মানুষ, বড় অর্থনীতি। ক্রাইসিস ছিল, আছে এবং থাকবে। ক্রাইসিস মোকাবিলায় দরকার সৎ-দক্ষ জনশক্তি এবং জাতীয় ঐক্য। জুলাই সনদ বাস্তবায়ন আদেশ না মানায় অনৈক্য বেড়েই চলছে। সাবধান হোন।
আরও পড়ুন: ১৫ মার্চের মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে ইসি
এরআগে, গত ২ মার্চ সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছিলেন, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে এবং ঐকমত্যের ভিত্তিতে যেটা আমরা সমঝোতায় এসেছি, রাজনৈতিক সমঝোতার দলিল হিসেবে সেটার বাস্তবায়ন এখন থেকেই শুরু করতে চাই। আমাদের দলের পক্ষ থেকে প্রধান বিরোধী দলকে মৌখিকভাবে ও সাক্ষাতে অফার করেছি, তারা যেন ডেপুটি স্পিকার ঠিক করে। সেটা জাতীয় সংসদে স্পিকার নির্বাচনের দিন একই সঙ্গে নির্বাচিত হতে পারে।

১ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·