আন্তর্জাতিক গণমাধ্যম জানিয়েছে, সম্মিলিত আত্মরক্ষার ক্ষেত্রে ব্রিটিশ সামরিক ঘাঁটি কীভাবে ব্যবহার করা হতে পারে, সেই বিষয়টিও উঠে এসেছে ট্রাম্প ও স্টারমারের আলোচনায়।
ইরানের হামলা চালানোর জন্য যুক্তরাষ্ট্রকে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারে অস্বীকৃতি জানান প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার, যা নিয়ে তীব্র সমালোচনা করেন ট্রাম্প।
ইরান যুদ্ধ নিয়ে এই টানাপড়েনের মধ্যেই ফোনালাপ করেন মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ও ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। স্থানীয় সময় রোববার (৮ মার্চ) ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি বিবৃতি দিয়ে ফোনালাপের বিষয়টি জানানো হয়ে।
আরও পড়ুন: ইরানে হামলা চালাতে যুক্তরাষ্ট্র ব্রিটিশ ঘাঁটি ব্যবহার করতে পারবে: স্টারমার
এতে বলা হয়, ফোনালাপে মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধ পরিস্থিতি ও দুই দেশের সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা করেন কিয়ার স্টারমার ও ট্রাম্প। আঞ্চলিক অংশীদারদের সম্মিলিত আত্মরক্ষার ক্ষেত্রে ব্রিটিশ সামরিক ঘাঁটি কীভাবে ব্যবহার করা যেতে পারে, সেই বিষয়টিও আলোচনায় উঠে আসে।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ইরানি বাহিনীর হামলায় কয়েকজন মার্কিন সেনা নিহত হন। এ ঘটনায় ট্রাম্প ও যুক্তরাষ্ট্রের জনগণের প্রতি সমবেদনা জানান স্টারমার। ভবিষ্যতেও দুই নেতা যোগাযোগ অব্যাহত রাখার বিষয়ে একমত হয়েছেন বলেও বিবৃতিতে জানানো হয়।
]]>
২ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·