ট্রাকের পেছনে পাজেরোর ধাক্কা, বগুড়ার ম্যাজিস্ট্রেটসহ আহত ২

২ দিন আগে
টাঙ্গাইলের কালিহাতীতে চলন্ত ট্রাকের পেছনে পাজেরো গাড়ির ধাক্কায় বগুড়া জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট লক্ষণ চন্দ্র দাস ও তার গাড়ির চালক আহত হয়েছেন।

সোমবার (৯ মার্চ) সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের সল্লা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়া জেলা প্রশাসকের কার্যালয়ের একটি পাজেরো গাড়ি উত্তরবঙ্গের দিকে যাচ্ছিল। পথে সল্লা এলাকায় পৌঁছালে গাড়িটি সামনে থাকা একটি চলন্ত ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে পাজেরো গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

 

দুর্ঘটনার পরপরই স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যান।

 

আরও পড়ুন: সৌদিতে মিসাইল হামলায় টাঙ্গাইলের যুবক নিহত, শোকে স্তব্ধ পরিবার

 

যমুনা সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফুয়াদ রুহানী জানান, ‘দুর্ঘটনায় গাড়ির চালকসহ ম্যাজিস্ট্রেট গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনাকবলিত গাড়িটি পুলিশি হেফাজতে রাখা হয়েছে।’

 

আহত ম্যাজিস্ট্রেট লক্ষণ চন্দ্র দাস বলেন, ‘সরকারি কাজে ঢাকায় গিয়েছিলাম। ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে।’

]]>
সম্পূর্ণ পড়ুন