নিহতরা হলেন: ধনবাড়ী উপজেলার সেনবাড়ী গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে সিএনজিচালিত অটোরিকশাচালক আকবর আলী (৫৫), অটোরিকশাযাত্রী জামালপুরের বাংগালীপাড়া গ্রামের মৃত তোরাব আলী মুন্সীর ছেলে মো. ওমর ফারুক (৫০) এবং সরিষাবাড়ী উপজেলার কামরাবাদ গ্রামের আব্বাস মিয়ার ছেলে মো. খোকন মিয়া (৬০)।
আরও পড়ুন: যশোরে বাসচাপায় মা নিহত, আহত ছেলে
এ তথ্য নিশ্চিত করেছেন ধনবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরুস সালাম সিদ্দিক।
তিনি জানান, বিকেলে জামালপুর থেকে যাত্রী নিয়ে সিএনজিচালিত একটি অটোরিকশা মধুপুর যাচ্ছিল। এ সময় ধনবাড়ী উপজেলার নল্যা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাস চাপা দেয়। এতে ঘটনাস্থলেই অটোরিকশা দুমড়ে-মুচড়ে চালক ও দুই যাত্রী নিহত হন।

৩ সপ্তাহ আগে
৭








Bengali (BD) ·
English (US) ·