টাঙ্গাইলে পুকুরে ডুবে দুই মাদ্রাসাছাত্রীর মৃত্যু

১ সপ্তাহে আগে
টাঙ্গাইলের ঘাটাইলে পুকুরে ডুবে দুই মাদ্রাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৩ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার ধলাপাড়া রত্নায়াটা মোড় এলাকায় একটি মহিলা মাদ্রাসার পাশে এ দুর্ঘটনা ঘটে।

 

নিহতরা হলেন উপজেলার শরবাড়ী আতেকা পাড়া গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে তামান্না আক্তার (১২) এবং রসুলপুরের শালিকা গ্রামের আব্দুর রহিমের মেয়ে নিসা খাতুন (১১)।

 

আরও পড়ুন: কক্সবাজারে খেলতে গিয়ে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

 

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় মাদ্রাসার পাশে একটি পুকুরের হাঁটু পানিতে নেমে চারজন শিক্ষার্থী খেলছিল। এ সময় হঠাৎ দুইজন গভীর পানিতে ডুবে যায়। তাদের বাঁচাতে অন্য দুই শিক্ষার্থী চেষ্টা করে এবং চিৎকার দিলে স্থানীয়রা ছুটে আসে। পরে স্থানীয়রা দুইজনকে জীবিত এবং দুইজনকে মৃত অবস্থায় উদ্ধার করে।

 

ঘাটাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসছেদুর রহমান জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

]]>
সম্পূর্ণ পড়ুন