জেনে নেয়া যাক টমেটোর জাদুকরি গুণাগুণ-
১. ক্যালোরি: টমেটোতে কম ক্যালোরি থাকে (প্রতি ১০০ গ্রামে প্রায় ১৮ ক্যালোরি), তাই এটি ডায়েটের জন্য ভালো।
২. ভিটামিন: টমেটো ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন এ এবং ভিটামিন বি৬-এর সমৃদ্ধ উৎস।
৩. অ্যান্টিঅক্সিডেন্ট: এতে লাইকোপিন নামে একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যা ক্যানসার প্রতিরোধে সহায়ক।
আরও পড়ুন: মুড়ি খেলে কী ঘটে শরীরে?
৪. মিনারেল: টমেটোতে পটাসিয়াম এবং ম্যাঙ্গানিজ থাকে, যা হার্ট ও মাংসপেশির জন্য ভালো।
৫. পানি: টমেটোতে ৯৪% পর্যন্ত পানি থাকে।
৬. আঁশ: আঁশে পরিপূর্ণ, যা হজমশক্তি উন্নত করে।
আরও পড়ুন: রমজানে বিটরুটের ৬ উপকারিতা
৭. টমেটোতে রয়েছে প্রচুর মাত্রায় ভিটামিন-এ। চুলের ঔজ্জ্বল্য বৃদ্ধিতে ভিটামিন-এ-এর কোনো বিকল্প নেই। তাই দীর্ঘদিন যদি চুলকে সুন্দর রাখতে চান, তাহলে কী করণীয়, তা নিশ্চয় আর আলাদা করে বলে দিতে হবে না। দৃষ্টিশক্তির উন্নতিতেও ভিটামিন-এ বিশেষ ভূমিকা পালন করে থাকে।
৮. একাধিক গবেষণায় দেখা গেছে, বীজসহ টমেটো খেলে কিডনিতে পাথর হওয়ার আশঙ্কা একেবারে শূন্যে এসে দাঁড়ায়।
]]>
১৮ ঘন্টা আগে
২








Bengali (BD) ·
English (US) ·