বুধবার (১৮ মার্চ) রাত পৌনে ৮টার দিকে সদর উপজেলার ভাতশালা স্টেশনের কাছে এ ঘটন ঘটে। এ ঘটনার কারণে ঢাকাগামী কক্সবাজার এক্সপ্রেস ও মহানগর গোধূলি আখাউড়া রেলওয়ে জংশন স্টেশনে আটকা পড়ে।
এ দিকে এ ঘটনায় রাতে ঢাকাগামী মহানগর গোধূলি ও পর্যটক এক্সপ্রেস একঘণ্টা বিলম্বে পর্যায়ক্রমে ঢাকার উদ্দেশ্যে আখাউড়া ত্যাগ করে।
আরও পড়ুন: পারাবত এক্সপ্রেসের ইঞ্জিন বিকল, ২ ঘণ্টা ট্রেন চলাচল বিঘ্নিত
এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, ঝড়ে রেললাইনে বিয়ে বাড়ির গেট পড়ে যায়। ওই গেটের বাঁশ থাকার কারণে আপ-ডাউন দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এগুলো সরানোর পর ট্রেন চলাচল ফের স্বাভাবিক হয়।

৩ সপ্তাহ আগে
৯








Bengali (BD) ·
English (US) ·