মঙ্গলবার (১৭ মার্চ) আবহাওয়ার নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আগামী তিন দিন (১৮-২০ মার্চ) সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দুয়েক জায়গায় অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া ও বিদ্যুৎচমকানোসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টির শঙ্কা রয়েছে।
এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
আরও পড়ুন: ঈদের দিনে ঝড়-বৃষ্টি নিয়ে নতুন বার্তা
পরের দুই দিনও (২১-২২ মার্চ) একই আবহাওয়ার একই অবস্থা থাকতে পারে। তবে এ সময় সারাদেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আর বর্ধিত ৫ দিনে দিন ও রাতের তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
]]>
৩ সপ্তাহ আগে
৮








Bengali (BD) ·
English (US) ·