চাত্রার ডেপুটি কমিশনার কীর্তিশ্রী জি সংবাদ সংস্থা পিটিআইকে জানান, বিমানটি রাঁচি থেকে দিল্লির উদ্দেশ্যে যাচ্ছিল। দুর্ঘটনায় বিমানে থাকা সাতজনের সবাই মারা গেছেন।
রেডবার্ড এয়ারওয়েজ প্রাইভেট লিমিটেড পরিচালিত বিমানটি সোমবার (২৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ১১ মিনিটে রাঁচি বিমানবন্দর থেকে উড্ডয়ন করে। প্রায় ৭টা ৩০ মিনিটের দিকে বিমানটির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। পরে সিমারিয়ার বারিয়াতু পঞ্চায়েত এলাকার ঘন জঙ্গলে এটি বিধ্বস্ত হয়।
পুলিশের উপ-বিভাগীয় কর্মকর্তা শুভম খান্ডেলওয়াল জানান, ঘটনাস্থল থেকে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা হলেন: ক্যাপ্টেন বিবেক বিকাশ ভগত, ক্যাপ্টেন সাভরাজদীপ সিং, সঞ্জয় কুমার, ডা. বিকাশ কুমার গুপ্ত, সচিন কুমার মিশ্র, অর্চনা দেবী ও ধুরু কুমার।
আরও পড়ুন: বাংলাদেশিদের জন্য নিষেধাজ্ঞা তুলে নিলেন শিলিগুড়ির হোটেল মালিকরা
প্রতিবেদন মতে, সঞ্জয় কুমার (৪১) নামে এক রোগীকে উন্নত চিকিৎসার জন্য দিল্লিতে নেয়া হচ্ছিল। তিনি লাতেহার জেলার বাসিন্দা। গত ১৬ ফেব্রুয়ারি ৬৫ শতাংশ দগ্ধ অবস্থায় তাকে রাঁচির দেবকমল হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতালের সিইও অনন্ত সিনহা জানান, রোগীর অবস্থা গুরুতর হওয়ায় সড়কপথে নেয়া সম্ভব ছিল না। পরিবারের সদস্যরাও জানান, চিকিৎসক সতর্ক করেছিলেন যে সড়কপথে নেয়ার সময় রোগীর মৃত্যু হতে পারে। তাই তারা এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করেন।
এক স্বজন বলেন, ‘আমরা সড়কপথে নেয়ার চেষ্টা করেছিলাম। কিন্তু ডাক্তার বলেন, পথে রোগীর অবস্থা খারাপ হয়ে যেতে পারে। তাই এয়ার অ্যাম্বুলেন্সে নেয়ার সিদ্ধান্ত নিই। পরে আমরা খবরে দেখতে পাই যে বিমানটি বিধ্বস্ত হয়েছে।’
আরও পড়ুন: আরেকটি তেজস যুদ্ধবিমান হারালো ভারত!
]]>
১৮ ঘন্টা আগে
২








Bengali (BD) ·
English (US) ·