জামালপুরে ৫৭ বছরের নারীকে ধর্ষণের অভিযোগে কারাগারে বৃদ্ধ

৩ সপ্তাহ আগে
জামালপুরের মেলান্দহে ৫৭ বছর বয়সী এক নারীকে ধর্ষণের অভিযোগে ৬০ বছর বয়সী আব্দুল গফফারকে কারাগারে পাঠিয়েছেন আদালত।

মেলান্দহ থানার পুলিশ মঙ্গলবার (১৭ মার্চ) সকালে অভিযুক্তকে আদালতে সোপর্দ করে। বিচারক আদালতে হাজিরকালে অভিযুক্তকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

 

মেলান্দহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ওবায়দুর রহমান জানান, ৫৭ বছরের নারী গত ১৫ মার্চ দুপুর আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে যাকাত সংগ্রহ করতে গেলে অভিযুক্ত গফফার তাকে ফিতরার টাকা দেওয়ার কথা বলে নিজের বাড়িতে নিয়ে যান। পরে বাড়িতে অন্য কেউ না থাকার সুযোগে গফফার তাকে ধর্ষণ করেন।

 

আরও পড়ুন: ফরিদপুরে কলেজছাত্রীকে তুলে নিয়ে ধর্ষণে যুবকের যাবজ্জীবন

 

ঘটনার পর ভুক্তভোগী কোনোভাবে সেখান থেকে বের হয়ে বাড়ি ফিরে বিষয়টি পরিবার ও স্থানীয়দের জানালে, স্থানীয়ভাবে সমাধানের আশ্বাস দেওয়া হয়। কিন্তু কোনো ব্যবস্থা না হওয়ায় তিনি পরিবারের পরামর্শে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ গতকাল অভিযুক্তকে গ্রেফতার করে। পরে তাকে আদালতে পাঠানো হলে আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
 

]]>
সম্পূর্ণ পড়ুন