জমে উঠেছে ঈদের কেনাকাটা, খুশি ব্যবসায়ীরা

১ দিন আগে
রাজধানীতে জমে উঠেছে ঈদের কেনাকাটা। পরিবারের সবাইকে নিয়ে উৎসবমুখর পরিবেশে কেনাকাটা করছেন সবাই। নতুন নতুন সব কালেকশনে আকৃষ্ট হচ্ছেন ক্রেতারা। আর গেল কয়েক বছরের তুলনায় বেচাবিক্রি বেশি হচ্ছে বলে জানান ব্যবসায়ীরা।

ঈদের আনন্দ কয়েকগুণ বাড়িয়ে দেয় নতুন পোশাক। তাই ঈদ কেনাকাটায় জমে উঠেছে রাজধানীর মার্কেট -শপিংমলগুলো।

 

সব বয়সের ক্রেতাদের আনাগোনায় মুখর বিভিন্ন মার্কেট ও শপিংমলগুলো। সাধ্যের মধ্যে পরিবারের ছোট সদস্য থেকে শুরু করে সবার জন্যই চলছে কেনাকাটা।

 

মানুষের ঠেলাঠেলি এড়াতে দিনের বেলাতেই অনেকে সেরে নিচ্ছেন কেনাকাটা।

 

ভিনদেশি সালোয়ার কামিজ, পাঞ্জাবির পাশাপাশি অনেকেই আবার বেছে নিচ্ছেন দেশীয় সুতি পোশাক। গরমের কথা মাথায় রেখে নজর দিচ্ছেন আরামের দিকেও।

 

আরও পড়ুন: ঈদ শপিংয়ে স্বর্ণ কিনবেন, জেনে নিন আজকের বাজারদর

 

এদিকে, গেল বছরগুলোর তুলনায় এবার বেচাবিক্রি বেশি হচ্ছে বলে জানিয়েছেন বিক্রেতারা। চাঁদরাত পর্যন্ত এমন ভিড় থাকবে বলে আশা তাদের। 

]]>
সম্পূর্ণ পড়ুন