শুক্রবার (৩ এপ্রিল) প্রায় আট কোটি ব্যয়ে লালমনিরহাটের চর কুলাঘাট এলাকায় একটি আশ্রয়ণ প্রকল্পের চারতলা ভবন নির্মাণের উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।
মন্ত্রী বলেন, ‘দেশে জ্বালানি তেলের সংকটের পাশাপাশি কৃত্রিম সংকটও তৈরি করা হচ্ছে। অনেকেই তেল মজুত করে রাখছে। সংকটের সময় অনৈতিক মজুত কোনোভাবে ঠিক নয়। বিদেশ ভ্রমণ বাতিল, সরকারিভাবে ব্যয় পাওয়া ব্যক্তিদের ৩০ শতাংশ কম জ্বালানি সরবরাহসহ কেবিনেট মিটিং এ জ্বালানি তেল সাশ্রয়ে নানা পদক্ষেপ নেয়া হয়েছে।’
সবাইকে সংকট মোকাবিলায় ধৈর্য ও সহযোগিতা করার আহ্বান জানান মন্ত্রী।
আশ্রয়ণ প্রকল্পের ভবন সম্পর্কে মন্ত্রী বলেন, ‘ভবনটি আধুনিকভাবে ডিজাইন করা হয়েছে। বন্যার সময় আশ্রয়ণের জন্য এবং অন্যান্য সময় শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহৃত হবে ভবনটি।’
আরও পড়ুন: দেড় দিনে যে তেল বিক্রি হতো এখন হয় ২ ঘণ্টায়, সংসদে জ্বালানিমন্ত্রী
এরআগে, মন্ত্রী একই উপজেলায় আরও একটি আশ্রয়ণ প্রকল্পের ভবন নির্মাণ কাজের উদ্বোধন করেন।
এ সময় লালমনিরহাটের জেলা প্রশাসক, জেলা পরিষদ প্রশাসক, বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·