চুয়াডাঙ্গায় মাদ্রাসাছাত্রীকে ধর্ষণ মামলায় আসামির যাবজ্জীবন

১ সপ্তাহে আগে
চুয়াডাঙ্গার দামুড়হুদায় অপহরণ ও ধর্ষণ মামলায় আব্দুস সালাম নামে এক আসামিকে যাবজ্জীবন এবং ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। দুটি মামলায় আসামিকে জরিমানাও করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে চুয়াডাঙ্গার শিশু সহিংসতা দমন ট্রাইবুনালের বিচারক জেলা ও দায়রা জজ মোক্তাগির আলম আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।


সাজাপ্রাপ্ত আব্দুস সালাম দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা গ্রামের বজলুর রশিদ মজুর ছেলে।


এদিকে এই মামলায় আব্দুস সালামের বড়ভাই আলা-আমীন বিশ্বাসের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে বেকসুর খালাস দেয়া হয়।


আরও পড়ুন: পিরোজপুরে কিশোরীকে ধর্ষণ মামলায় তিনজনের যাবজ্জীবন


মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০২৪ সালের মার্চ মাসে চুয়াডাঙ্গার দামুড়হুদার আরামডাঙ্গা গ্রামের দশম শ্রেণির এক মাদ্রাসাছাত্রীকে আব্দুস সালামসহ ৫-৭ জন মিলে কার্পাসডাঙ্গা বাজারের মুচিবটতলা থেকে অপহরণ করে ধর্ষণ করে। এরপর মাদ্রাসাছাত্রীর মা শিউলি খাতুন বাদী হয়ে কয়েক জনের নাম উল্লেখ করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন।


বিচারক মুসরাত জেরীন দামুড়হুদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এটি এজাহার হিসাবে গ্রহণ করার আদেশ দেন।


আরও পড়ুন: জামালপুরে স্বামীকে বেঁধে গৃহবধূ ধর্ষণ মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড


মামলার তদন্ত কর্মকর্তা দামুড়হহুদা কার্পাসডাঙ্গা ফাঁড়ির ইনচার্জ এসআই হারুন উর রশিদ তদন্ত শেষে ২০২৪ সালের ১ মে আদালতে চার্জশিট দাখিল করেন।


১৬ সাক্ষীর মধ্যে ছয়জনের সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার দুপুরে ট্রাইব্যুনালের বিচারক মোক্তাগির আলম এ রায় ঘোষণা করেন। রায়ে আব্দুস সালামকে অপহরণ মামলায় ১৪ বছর ও ২০ হাজার টাকা জরিমানা। ধর্ষণ মামলায় যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা দেয়া হয়। এ সময় তার বড়ভাইকে খালাস দেয়া হয়।
 

]]>
সম্পূর্ণ পড়ুন