বুধবার (১৮ মার্চ) রাতে আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়ানের উদয়পুর গ্রামের এ ঘটনা ঘটে।
নিহত আকমান (৬২) আলমডাঙ্গা উপজেলার উদয়পুর গ্রামের পশ্চিমপাড়ার মৃত আব্দুর রহমানের ছেলে। এ ঘটনায় তার স্ত্রী লতিফুন্নেছা আহত হয়েছে।
স্থানীয়রা জানান, বুধবার রাতে ঝড়ের সময় স্বামী-স্ত্রী নিজ ঘরে ছিলেন। তারা রাতের খাবার খাওয়ার সময় একটি গাছের ডাল ভেঙে ঘরের চালের উপর পড়ে। গাছের ডাল চাপা পড়ে আকমান নামের বৃদ্ধ মারা যান। এ সময় তার স্ত্রী আহত হন।
আরও পড়ুন: ঝড় ও শিলাবৃষ্টি নিয়ে নতুন বার্তা আবহাওয়া দফতরের
ঝড়ের কারণে বৈদ্যুতিক খুটি, গাছের ডাল ভেঙে পড়ে। নষ্ট হয় মাঠের ফসল।
আরও পড়ুন: গাইবান্ধায় আকস্মিক ঝড়ে ৫ শতাধিক ঘর লন্ডভন্ড
আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল জানান, গাছের ডাল ঘরের চালায় পড়ে একজনের মৃত্যুর খবর শুনেছি।
]]>
৩ সপ্তাহ আগে
৭








Bengali (BD) ·
English (US) ·