চুয়াডাঙ্গায় ৩৮.৫ ডিগ্রি তাপমাত্রায় জনজীবন স্থবির

১ সপ্তাহে আগে
চুয়াডাঙ্গায় এক দিনের ব্যবধানে তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ২.৫ ডিগ্রি সেলসিয়াস। মাঝারি তাপ প্রবাহের জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ছে। পথচারী খেটে খাওয়া মানুষগুলো তাপদায়ের কারণে নাকাল হয়ে পড়ছেন।

বৃহস্পতিবার বিকেল ৩টায় চুয়াডাঙ্গায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস।


চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের পর্যবেক্ষক জাহিদুল হক জানান, একদিনের ব্যবধানে চুয়াডাঙ্গায় তাপমাত্রা বৃদ্ধি পেয়েছে ২.৫ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আদ্রতার পরিমাণ ৩৪ শতাংশ। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।


তিনি আরও বলেন, মাঝারি তাপ প্রবাহের কারণে জনজীবনে গরম অনুভূত হচ্ছে। তাপমাত্রা প্রতিদিনই বাড়বে জেলায়।


আরও পড়ুন:  বোরো মৌসুমে জিকে সেচ প্রকল্পের পানিতে কৃষকের মুখে হাসি

খেটে খাওয়া ও পথচারীরা গরমের কারণে নাকাল হয়ে পড়ছেন। রোদের তীব্রতার কারণে শরীর ঘামছে ও জ্বলে যাচ্ছে। বেলা বাড়ার সাথে সাথে সড়কে মানুষের উপস্থিতি কম।

গরম থেকে মানুষ নিজেদের রক্ষা করতে বিশুদ্ধ পানি, শরবত, তরমুজ, ডাবসহ বিভিন্ন খাবার খাচ্ছেন।

]]>
সম্পূর্ণ পড়ুন