ফেসবুক স্ট্যাটাসে সোহেল রানা জানান, দীর্ঘদিন ধরে তিনি চোখের সমস্যায় ভুগছিলেন। অবশেষে চিকিৎসার জন্য এ সপ্তাহেই সিঙ্গাপুরের উদ্দেশে রওনা দিচ্ছেন।
রোববার (৫ এপ্রিল) সিঙ্গাপুরের পথে রওনা প্রসঙ্গে অভিনেতা লেখেন,
ইনশাআল্লাহ পরশু অর্থাৎ আগামী ৫ তারিখ রাতে অসুস্থতা পরীক্ষা করানোর জন্য সিঙ্গাপুরের পথে রওনা হব। আমার জন্য আপনারা দোয়া করবেন। সবাই ভালো থাকুন সুস্থ থাকুন।
অভিনেতার অসুস্থতার পোস্টের পরই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। মন্তব্যের ঘরে নেটিজেনরা তার দ্রুত সুস্থতা কামনা করেন।
আরও পড়ুন: জন্মদিনে অজানা তথ্য জানাবেন আলমগীর
সত্তর ও আশির দশকে পর্দা কাঁপানো অভিনেতা সোহেল রানা ঢালিউডে পা রাখেন প্রযোজক হিসেবে। ১৯৭২ সালে মুক্তিযুদ্ধভিত্তিক চলচ্চিত্র ‘ওরা ১১ জন’ প্রযোজনার পর ১৯৭৩ সালে ‘মাসুদ রানা’ সিনেমায় নায়ক হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর একে একে অসংখ্য কালজয়ী সিনেমা দর্শকদের উপহার দিয়েছেন খ্যাতিমান এ কিংবদন্তি শিল্পী।
আরও পড়ুন: তৃতীয় দফায় অস্ত্রোপচার তানিয়া বৃষ্টির
]]>
১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·