চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা-ভটভটি সংঘর্ষে শিশু নিহত

৩ সপ্তাহ আগে
চাঁপাইনবাবগঞ্জে অটোরিকশা ও ভটভটির মুখোমুখি সংঘর্ষে মো. জুনায়েদ আলী (আড়াই বছর) নামে এক শিশু নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে অন্তত ছয়জন।

মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়কের ধোবড়া বাজারে এ দুর্ঘটনা ঘটে।


নিহত শিশু মো. জুনায়েদ আলী শিবগঞ্জ উপজেলার কামালপুর গ্রামের সানাউল্লাহর ছেলে।


এ বিষয়টি নিশ্চিত করেছেন শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর।


আরও পড়ুন: রাজধানীতে ট্রাকচাপায় কিশোর নিহত


প্রত্যক্ষদর্শীরা জানান, সোনামসজিদ এলাকা থেকে যাত্রী নিয়ে অটোরিকশাটি শিবগঞ্জ বাজারের দিকে যাচ্ছিল। এ সময় ধোবড়া বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মারা যায় অটোরিকশায় থাকা শিশু জুনায়েদ। এ সময় আহত হন ছয় যাত্রী।


স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।


আরও পড়ুন: সিলেট তামাবিল মহাসড়কে ট্রাকচাপায় পুলিশ কর্মকর্তা নিহত


এ বিষয়ে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মুনজিলা আক্তার জুই জানান, সড়ক দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এরমধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানিয়েছেন চিকিৎসক।


শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবির জানান, এ ঘটনায় দুর্ঘটনাকবলিত ভটভটিটি জব্দ করা হয়েছে। তবে চালক পালিয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলেও জানায় পুলিশ।
 

]]>
সম্পূর্ণ পড়ুন