মঙ্গলবার (১৭ মার্চ) বেলা ১১টার দিকে ট্রেনটি ব্রাহ্মণবাড়িয়ার কসবা ও ইমামবাড়ি স্টেশনের মাঝামাঝি এলাকায় পৌঁছালে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা গেছে, মহানগর প্রভাতী ট্রেনটি আখাউড়া ছেড়ে চট্টগ্রামের উদ্দেশে যাওয়ার পথে ‘ন’ বগির ৫১ নম্বর সিটে বসে থাকা ওই যাত্রীর মাথায় হঠাৎ একটি পাথর এসে লাগে। এতে তার মাথা ফেটে যায়। ঘটনার পরপরই ট্রেনের সংশ্লিষ্ট কর্মকর্তারা খবর পেয়ে ছুটে আসেন এবং আহত ওই যাত্রীকে ট্রেনেই প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
আরও পড়ুন: ব্রাহ্মণবাড়িয়ায় চিত্র সাংবাদিকের মায়ের স্বর্ণালংকার ছিনতাই
আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম শফিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ট্রেনটি কুমিল্লা স্টেশনে পৌঁছানোর পর আহত ওই নারী যাত্রী নেমে যান। এ কারণে তার বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।
রেলপথ অনেকটা অরক্ষিত থাকায় এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে জনসচেতনতা বাড়ানোর কথা উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা।
]]>
৩ সপ্তাহ আগে
৪








Bengali (BD) ·
English (US) ·