চট্টগ্রাম ক্রিকেট অ্যাসোসিয়েশনে ৭ সংগঠকের অন্তর্ভুক্তির অনুমোদন দিল বিসিবি

১ সপ্তাহে আগে
চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশনে সাতজন সংগঠকের অন্তর্ভুক্তির অনুমোদন দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। রোববার (৫ এপ্রিল) এক বিবৃতি দিয়ে বোর্ড এই তথ্য জানিয়েছে।

অনুমোদিত সদস্যারা হলেন- মির্জা সালমান ইস্পাহানি, ফিরোজ আহমেদ, মোহাম্মদ নাসির খান, আহসান ইকবাল চৌধুরী, আসিফ আকবর, ফজলে বারি খান ও বদরুল হুদা জেনু।


বিসিবি জানিয়েছে, চট্টগ্রামে ক্রিকেটের উন্নয়ন ও প্রসারে তারা দীর্ঘদিন ধরে অবদান রেখে আসছেন। এর স্বীকৃতিস্বরূপ আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশন নীতিমালা ২০২২-এর ধারা ১৫.১ (ক) অনুযায়ী তাদের সদস্য হিসেবে অনুমোদন দেওয়া হয়েছে।


আরও পড়ুন: আসিফ মাহমুদের অভিযোগের জবাবে যা বললেন ক্রীড়া প্রতিমন্ত্রী


বিবৃতিতে বিসিবি জানায়, ‘বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট অ্যাসোসিয়েশনের সদস্য হিসেবে সাতজন বিশিষ্ট ক্রীড়া সংগঠকের অন্তর্ভুক্তি অনুমোদন করেছেন।’


এতে আরও লেখা হয়, ‘এ অঞ্চলে ক্রিকেটের উন্নয়ন ও প্রসারে দীর্ঘদিনের অবদানের স্বীকৃতিস্বরূপ এই সদস্যদের নির্বাচন করা হয়েছে।’

]]>
সম্পূর্ণ পড়ুন