শুক্রবার (৩ এপ্রিল) বিকেল ৩ টার দিকে উপজেলার রাওনা ইউনিয়নের খাড়ুয়া বড়াইল গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলেন, রাওনা ইউনিয়নের খাড়ুয়া বড়াইল গ্রামের শামসুল হকের ছেলে ও সপ্তম শ্রেণির ছাত্র মো. সাকিব (১৩) এবং ভগ্নিপতি একই উপজেলার রসুলপুর ইউনিয়নের সান্দিয়াইন গ্রামের জৈন উদ্দিন শিকদারের ছেলে আব্দুল জব্বারের (৭০)।
পুলিশ ও স্থানীয়রা জানায়, স্থানীয় শামসুল হকের পুরাতন টিনশেড ঘরের বেড়া মেরামতের কাজ চলছিল। এসময় বিদ্যুতের একটি লিকেজ থেকে টিনের বেড়ায় বিদ্যুৎ ছড়িয়ে পড়ে। এতে শামসুল হকের ছেলে স্কুলছাত্র সাকিব ও ভগ্নিপতি আব্দুল জব্বার গুরুতর আহত হন। তাদের উদ্ধার করতে গিয়ে শামসুল হকও বিদ্যুৎস্পৃষ্ট হন।
আরও পড়ুন: জামালপুরে বিদ্যুৎস্পৃষ্টে স্ত্রীর মৃত্যু, হাসপাতালে স্বামী
পরে স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে গফরগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাকিব ও আব্দুল জব্বারকে মৃত ঘোষণা করেন।
গফরগাঁও স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগের চিকিৎসক রাতুল বালা বিশ্বাস বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই সাকিব ও আব্দুল জব্বার মারা গেছেন। আহত শামসুল হককে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
আরও পড়ুন: জামালপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মসজিদের ইমামের মৃত্যু
গফরগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আতিকুর রহমান দুইজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
]]>

১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·