কেমিস্ট্রিতে নেই বাড়াবাড়ি, নেই নাটকীয়তা। বরং রয়েছে একধরনের শান্ত, আত্মবিশ্বাসী বন্ধন যেখানে দুজনই দুজনের শক্তি। কিয়ারার হাসিতে যেমন ভরসা খুঁজে পান সিদ্ধার্থ, তেমনি সিদ্ধার্থের উপস্থিতিতে কিয়ারা পান নিরাপত্তা আর স্বস্তি।
গ্ল্যামার জগতের ঝলকানির মাঝেও সিদ্ধার্থ ও কিয়ারা প্রমাণ করেছেন—সত্যিকারের ভালোবাসা কখনো চিৎকার করে জানান দিতে হয় না, তা নিঃশব্দেই অনুভব করা যায়।
আরও পড়ুন: বিজয়-রাশমিকার হানিমুনের ছবি ভাইরাল
সম্প্রতি মুম্বাইয়ের জমকালো এক আয়োজনে উপস্থিত হয়ে আবারও আলোচনার কেন্দ্রবিন্দুতে বলিউডের জনপ্রিয় জুটি কিয়ারা আদভানি ও সিদ্ধার্থ মালহোত্রা। তবে এদিন ফ্যাশনের চেয়েও বেশি নজর কেড়েছে তাদের দাম্পত্য রসায়ন।
অনুষ্ঠানে দেখা যায়, সিদ্ধার্থের হাত ধরে প্রবেশ করেন কিয়ারা। মুহূর্তটি ইতোমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। তাদের লুকে ছিল রাজকীয় আভিজাত্য। ডিজাইনার ‘মাসাবা গুপ্তা’র গোলাপি সিল্ক শাড়ি, সঙ্গে হীরা-মুক্তার নেকলেস সব মিলিয়ে এলিগ্যান্ট উপস্থিতি। আর নজর কাড়ে তার হাতে থাকা বিলাসবহুল হার্মেসের ব্যাগ। যার মূল্য ৯-১০ লাখ টাকা।
আরও পড়ুন: মেয়ের বিরল অসুখের কথা জানালেন বরুণ ধাওয়ান
গ্ল্যামারের ভিড়ে ভালোবাসার এই সহজ প্রকাশই যেন আলাদা করে দিয়েছে কিয়ারা-সিদ্ধার্থকে। প্রমাণ করে দিয়েছ, সত্যিকারের স্টাইল শুধু পোশাকে নয়, সম্পর্কেও।

৬ দিন আগে
১








Bengali (BD) ·
English (US) ·