গোসল করতে গিয়ে চোরাবালিতে আটকে দুই কিশোরীর মৃত্যু

২ দিন আগে
কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরী নদীতে গোসল করতে নেমে তলিয়ে গিয়ে দুই কিশোরীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। পরে স্থানীয়দের সহায়তায় নদী থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

সোমবার (৯ মার্চ) বিকেল চারটার দিকে চকরিয়া পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের হালকাকারার মৌলভীর চর গ্রামে মাতামুহুরী নদীতে এ ঘটনা ঘটে। 

 

নিহতরা হলো ওই গ্রামের জামাল উদ্দিনের মেয়ে মাইমুনা আকতার (১৪) ও আবদুর রহিমের মেয়ে ইফসা মনি (১১)।

 

স্থানীয়রা জানান, সোমবার বিকেলে চার কিশোরী একসঙ্গে মাতামুহুরী নদীতে গোসল করতে যায়। মৌলভীর চর সংলগ্ন নদীর ঘাটে নেমে একটু গভীরে যেতেই তারা নদীগর্ভে তলিয়ে যেতে থাকে। এ সময় দুজন কোনোমতে সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও মাইমুনা ও ইফসা নিখোঁজ হয়।

 

স্থানীয় বাসিন্দা আবু ছৈয়দ (৫২) জানান, মাতামুহুরী নদীর বেড়িবাঁধ দিয়ে হেঁটে যাওয়ার সময় তিনি তীরে উঠে আসা দুই কিশোরীর কান্নার আওয়াজ শুনতে পান। কাছে গিয়ে তিনি জানতে পারেন, তাদের অপর দুই সঙ্গী নদীতে গোসলে নেমে চোরাবালিতে তলিয়ে গেছে। সঙ্গে সঙ্গে তিনি নদীতে নেমে তল্লাশি চালিয়ে একে একে নিখোঁজ দুই কিশোরীকে উদ্ধার করেন।

 

আরও পড়ুন: কক্সবাজার সৈকতের সব অবৈধ স্থাপনা এক সপ্তাহের মধ্যে অপসারণ হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

 

পরে স্থানীয়রা তাদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দুই কিশোরীকে মৃত ঘোষণা করেন।

 

চকরিয়া থানার পরিদর্শক মোহাম্মদ মনির হোসেন বলেন, 'মাতামুহুরী নদীতে তলিয়ে গিয়ে দুই কিশোরীর মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত পদক্ষেপ নেয়া হবে।'

]]>
সম্পূর্ণ পড়ুন