গোবিন্দগঞ্জে বিএনপি অফিসে ভাঙচুর, থানায় অভিযোগ

২ দিন আগে
গাইবান্ধার গোবিন্দগঞ্জে একটি ইউনিয়ন বিএনপি কার্যালয়ে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় লেবু মিয়াসহ আটজনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন রাজাহার ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক এস.এম. মইনুল ইসলাম।

সোমবার (৯ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার রাজাহার ইউনিয়ন বিএনপি কার্যালয়ে এই হামলার ঘটনা ঘটে।

 

অভিযোগে জানা যায়, ঘটনার সময় পার্শ্ববর্তী উদয়পুর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক ইউনুস আলীসহ কয়েকজন নেতা রাজাহার ইউনিয়ন বিএনপি কার্যালয়ে জমিজমা সংক্রান্ত বিরোধ নিয়ে আলোচনায় বসেন। এ সময় লেবু মিয়ার নেতৃত্বে একদল ব্যক্তি সেখানে হামলা ও ভাঙচুর চালায়।

 

আরও পড়ুন: মামলা গ্রহণ না করায় ওসির বিরুদ্ধে আইজিপির কাছে অভিযোগ

 

হামলায় কার্যালয়ের চেয়ার-টেবিলসহ বিভিন্ন আসবাবপত্র এবং দলীয় নেতাদের ছবি ভাঙচুর করা হয়। এতে প্রায় ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পুলিশের কাছে দেয়া অভিযোগে উল্লেখ করা হয়েছে।

 

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোজাম্মেল হক জানান, ‘অভিযোগ পেয়েছি, তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।’

]]>
সম্পূর্ণ পড়ুন