মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে উপজেলার বলাকইড় গ্রামের মধ্যপাড়ায় এ হামলার ঘটনা ঘটে। বর্তমানে আহতরা গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানান, ঘটনার শুরু হয় একটি সাধারণ গালিগালাজকে কেন্দ্র করে। ওই গ্রামের সাঈদ মোল্যার ছেলে সাকিবকে তুচ্ছ একটি ঘটনা নিয়ে গালিগালাজ করেন একই বংশের বোরহান মোল্যার ছেলে তুরজা মোল্যা। সাকিব বিষয়টি বাড়িতে জানালে তার পরিবারের সদস্যরা গালিগালাজের কারণ জানতে চান। এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে প্রতিপক্ষ।
প্রত্যক্ষদর্শী ও আহতদের অভিযোগ, তর্কের একপর্যায়ে তুরজা মোল্যার নেতৃত্বে লেলিন, বোরাত, তোরাপ ও সোহরাবসহ বেশ কয়েকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাকিবের পরিবারের ওপর ঝাঁপিয়ে পড়ে। তারা সাকিব ও তার চাচাসহ পরিবারের সদস্যদের এলোপাতাড়ি কুপিয়ে ও পিটিয়ে জখম করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আরও পড়ুন: গোপালগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় শিশু নিহত
হামলায় আহতরা হলেন, হোসেন মোল্যার ছেলে শহীদ মোল্যা (৪০), তার মা পাচি বেগম (৭০), বড় বোন কামনা বেগম (৪৫), ছোট ভাই তৌহিদ মোল্যা (৩৮), ভাবি মুক্তা বেগম (৩৭), ভাতিজা সাকিব মোল্যা (১৬) এবং দুই ভাগ্নে ইমাম হাসান (২০) ও সাজ্জাদ হোসেন মাহিন (১৫)।
হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের কয়েকজনের আঘাত বেশ গভীর। তবে তারা বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। এ ঘটনায় থানায় মামলা দায়ের করবেন বলে জানিয়েছেন ভুক্তভোগী পরিবারের সদস্যরা।
]]>
৩ সপ্তাহ আগে
৫








Bengali (BD) ·
English (US) ·