গেল বছর আজিজুরকে আটক করে বিএসএফ, এবার দিলো মরদেহ ফেরত

১ সপ্তাহে আগে
পঞ্চগড়ের বাংলাবান্ধা ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে ভারত থেকে ফেরত আসা আজিজুর রহমান (৫০) নামে এক বাংলাদেশি নাগরিকের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে বাংলাবান্ধা জিরো পয়েন্টে বিজিবির, ইমিগ্রেশন পুলিশের উপস্থিতিতে বিএসএফ মরদেহটি হস্তান্তর করে। এসময় মরদেহটি গ্রহণ করেন স্বজনরা।

 

মৃত আজিজুর রহমান ঠাকুরগাঁও জেলার রানীশংকৈল উপজেলার শাহানাবাদ এলাকার বাসিন্দা ও মোতুজ্জার ছেলে।

 

জানা গেছে, গত বছরের ১৪ মে সীমান্তবর্তী এলাকায় ভারতের অভ্যন্তরে আমবাড়ী নামক স্থান থেকে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) আজিজুর রহমানকে আটক করে। অভিযোগ রয়েছে, আটক করার পর তাকে শারীরিকভাবে নির্যাতন করা হয় এবং পরে শিলিগুড়ি জেলা কারাগারে পাঠানো হয়। পরে গত ২২ মার্চ অসুস্থ হয়ে পড়লে তাকে শিলিগুড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় একই দিন বিকেলে তার মৃত্যু হয়।

 

আরও পড়ুন: নাইক্ষ্যংছড়িতে চোরাকারবারীদের হামলায় দুই বিজিবি সদস্য আহত

 

মৃতের ভাতিজা সোহেল রানা সময় সংবাদকে বলেন, ভারত থেকে আমাদের সাথে যোগাযোগ করে। পরে খবর পেয়ে আমরা আজ বাংলাবান্ধা এসে মরদেহটি নিয়ে বাড়ি যাচ্ছি।

 

এদিকে পঞ্চগড়-১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ মোহাম্মদ কায়েস মরদেহ হস্তান্তরের বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেন।

 

]]>
সম্পূর্ণ পড়ুন