গুম, খুন ও জুলাই শহীদ পরিবারকে ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন প্রধানমন্ত্রী

৩ সপ্তাহ আগে
বিগত ১৭ বছরে গুম, খুন ও নির্যাতনের শিকার পরিবার এবং চব্বিশের ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে শহীদ পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। প্রতি বছরের ধারাবাহিকতায় ২০২৬ সালেও ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রধান পৃষ্ঠপোষক হিসেবে তিনি এই ‘ঈদ উপহার’ পাঠাচ্ছেন।

মঙ্গলবার (১৭ মার্চ) থেকে দেশের প্রতিটি জেলায় এই বিশেষ উপহারের অর্থ পৌঁছে দেয়ার কার্যক্রম শুরু হয়েছে। জানা গেছে, এবার প্রায় উনিশশ পরিবার প্রধানমন্ত্রীর এই ঈদ উপহারের তালিকায় রয়েছে।


প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানিয়েছেন, ২০১৬ সাল থেকেই তারেক রহমান নির্যাতিত পরিবারগুলোকে নিয়মিত সহায়তা দিয়ে আসছেন। গত ২০২৫ সাল থেকে জুলাই আন্দোলনের শহীদ পরিবারগুলোকেও এই সহায়তার আওতায় আনা হয়েছে।
 

আরও পড়ুন: যেখানে ঈদুল ফিতরের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী


তিনি আরও জানান, নতুন সরকার দায়িত্ব নেয়ার এক মাসে ব্যস্ততা থাকায় বিতরণে সামান্য দেরি হলেও প্রতিটি ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি প্রধানমন্ত্রীর আন্তরিক দৃষ্টি রয়েছে।


‘আমরা বিএনপি পরিবার’-এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুন জানান, এবার প্রাথমিকভাবে ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ পাঠানোর পরিকল্পনা থাকলেও সময় স্বল্পতার কারণে সরাসরি টিম পাঠিয়ে দ্রুত অর্থ পৌঁছে দেয়া হচ্ছে। বিএনপি ও এর অঙ্গসংগঠন এবং ‘আমরা বিএনপি পরিবার’-এর প্রতিনিধিদের মাধ্যমে প্রতিটি জেলায় এই কার্যক্রম পরিচালিত হচ্ছে।

]]>
সম্পূর্ণ পড়ুন