গাজীপুরের সকল পোশাক শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করা হয়েছে: সালাউদ্দিন চৌধুরী

৩ সপ্তাহ আগে
গাজীপুরের নিবন্ধিত প্রায় সকল কারখানার শ্রমিকদের বেতন ও বোনাস ইতোমধ্যে পরিশোধ করা হয়েছে বলে জানিয়েছেন পোশাক শিল্প মালিকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ-এর সদস্য ও গার্মেন্টস মালিক সালাউদ্দিন চৌধুরী। তিনি জানান, এবার মালিকপক্ষ এবং সংগঠন অত্যন্ত সতর্ক ছিল যাতে উৎসবের আগে শ্রমিকদের কোনো ভোগান্তি না হয়।

মঙ্গলবার (১৭ মার্চ) সকালে তিনি সাংবাদিকদের এ কথা বলেন।


তিনি বলেন, আমরা চেয়েছি আমাদের কারখানার প্রাণ, শ্রমিক ভাইয়েরা যেন কোনো দুশ্চিন্তা ছাড়া ঈদ করতে পারেন। আজ তারা হাসিমুখে ঈদের ছুটিতে রওনা দিয়েছেন, যা আমাদের জন্য অনেক বড় পাওয়া।


সরেজমিনে গাজীপুরের কালিয়াকৈর, কোনাবাড়ি ও শ্রীপুর এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকেই শ্রমিকরা দল বেঁধে বাসস্ট্যান্ডে ভিড় করছেন। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে বাসে ওঠার সময় তাদের চোখেমুখে ছিল স্বস্তির ছাপ। কারখানার গেটগুলোতে কোনো বিক্ষোভ বা জটলা দেখা যায়নি। শ্রমিকদের যাতায়াত নির্বিঘ্ন করতে শিল্প পুলিশ এবং হাইওয়ে পুলিশ বিশেষ নজরদারি রাখছে। বাসের চাপ বাড়লেও শ্রমিকরা জানিয়েছেন, গতবারের তুলনায় এবার যাত্রা কিছুটা বেশি সুশৃঙ্খল।


আরও পড়ুন: শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ নিয়ে যে নির্দেশ দিলেন শ্রমমন্ত্রী


শিল্প সংশ্লিষ্টরা ব্যক্তিরা জানান, সময়মতো বেতন-ভাতা পরিশোধের এই সংস্কৃতি বজায় থাকলে মালিক-শ্রমিক সম্পর্ক আরও দৃঢ় হবে এবং দেশের রফতানি আয়ে এর ইতিবাচক প্রভাব পড়বে। বিজিএমইএ-র পক্ষ থেকে একটি মনিটরিং সেল সার্বক্ষণিক কাজ করেছে যাতে কোনো ছোট কারখানাও বেতন নিয়ে সমস্যায় না পড়ে।

]]>
সম্পূর্ণ পড়ুন