গাজীপুরে পোশাক কারখানায় আগুন

৩ সপ্তাহ আগে
গাজীপুরে নাওজোড়ে ড্রেস ইন স্টাইল লিমিটেড নামে পোশাক কারখানায় আগুন এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫ টি ইউনিট কাজ করেছে।

বুধবার (১৮মার্চ) রাত ৯ টার দিকে মহানগরীর নাওজোড়ে ড্রেস ইন স্টাইল লিমিটেড নামে পোশাক কারখানার নিচ তলায় আগুন লাগে। এসময় স্থানীয় লোকজন ও কারখানার নিরাপত্তাপ্রহরীরা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে।

 

ততক্ষণে আগুন কারখানার তিন তলা ভবনে ছড়িয়ে যায়। পরে স্থানীয়দের দেয়া খবরে কোনাবাড়ী মর্ডান ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ও গাজীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

 

আরও পড়ুন: ঢাকা রিজেন্সি হোটেলে অগ্নিকাণ্ডে দগ্ধ ৪

 

কারখানার নৈশপ্রহরী দীন ইসলাম জানান, বিকেলে কারখানা ছুটি হয়েছে। আমি রাত ৮ টায় গেটে এসে বসেছি। হঠাৎ করে ৯ টার দিকে ভেতর থেকে ধোঁয়া বের হতে দেখি। পরে এগিয়ে গেলে আগুন দেখে অন্যদের খবর দেই।

 

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মোহাম্মদ মামুন বলেন, আগুনের খবর পেয়ে আমাদের ৫ ইউনিট সেখানে কাজ করছে। আগুন ভয়াবহ হয়ে উঠেছিলো পরে প্রায় ৪ ঘণ্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। যদিও আগুনটি পুরোপুরি নির্বাপণ হতে আরও সময় লাগবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

 

আরও পড়ুন: শ্রীপুরে ট্রান্সফরমার বিস্ফোরণে অগ্নিকাণ্ড, দগ্ধ ৩

 

তবে তাৎক্ষণিক ভাবে আগুনের সূত্রপাত জানা যায়নি।

]]>
সম্পূর্ণ পড়ুন