গাইবান্ধায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত নারীর মৃত্যু

১ দিন আগে
গাইবান্ধায় চলন্ত ট্রেনের নিচে কাটা পড়ে অজ্ঞাতপরিচয় এক নারীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১০ মার্চ) সকালে সদর উপজেলার বাদিয়াখালী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

 

স্থানীয়দের বরাতে জানা যায়, সকালে বোনারপাড়া থেকে ছেড়ে আসা রামসাগর এক্সপ্রেস ট্রেনটি বাদিয়াখালী এলাকায় পৌঁছালে ওই নারী আকস্মিকভাবে ট্রেনের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

 

খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ। বোনারপাড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামাল উদ্দিন জানান, ‘খবর পেয়ে ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে। স্থানীয়ভাবে কেউ তাকে চিনতে পারছেন না। বিভিন্নভাবে ওই নারীর পরিচয় নিশ্চিতের কাজ চলছে।’

 

আরও পড়ুন: গাইবান্ধায় ১৩ কিলোমিটার সড়কে মরণফাঁদ, পিচঢালা রাস্তায় ইটের জোড়াতালি

]]>
সম্পূর্ণ পড়ুন