শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যায় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ভবানীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্বজনরা জানান, শনিবার সন্ধ্যায় প্রতিবেশীর বাড়ি থেকে দুধ নিয়ে ফিরেছিল শিশুটি। পথে রিফাত (১৯) নামে স্থানীয় এক তরুণ শিশুটির মুখ চেপে ধরে পাশের একটি বাঁশঝাড়ে নিয়ে যায়। সেখানে চাকু দেখিয়ে রিফাত শিশুটিকে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করে।
এসময় শিশুটির চিৎকার শুনে পথচারী ও স্থানীয়রা এগিয়ে এসে গুরুতর অসুস্থ অবস্থায় তাকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য গাইবান্ধা জেলা সদর হাসপাতালে স্থানান্তর করেন।
আরও পড়ুন: টিভি দেখার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেফতার
গাইবান্ধা জেলা সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. শিশির কুমার ঘোষ জানান, শিশুটিকে অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাকে প্রয়োজনীয় চিকিৎসা দেয়া হচ্ছে এবং তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে।
এ ঘটনায় রোববার (৫ এপ্রিল) রাতে শিশুটির বাবা বাদী হয়ে অভিযুক্ত রিফাতের বিরুদ্ধে পলাশবাড়ী থানায় ধর্ষণ মামলা দায়ের করেছেন। নির্যাতনের শিকার শিশুটির পরিবারের সদস্যরা জানায়, ওই ঘটনার পর থেকে শিশুটি বেশ ভয় পেয়েছে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম জানান, ঘটনার পর থেকেই অভিযুক্ত রিফাত পরিবারসহ পলাতক রয়েছে। অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযুক্তকে গ্রেফতারে অভিযান শুরু করেছে।
]]>
১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·