জানা যায়, শুক্রবার (২০ মার্চ) ভোরে ব্রহ্মপুত্র নদের কামারজানি এলাকায় মোস্তাফা নামে এক জেলের জালে এই বিশালাকৃতির বাঘাইর মাছটি ধরা পড়ে।
মাছটি ডাঙায় তোলার পর উৎসুক মানুষের মাঝে ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়। জেলেরা মাছটি বিক্রির জন্য কামারজানি বাজারে নিয়ে এলে সেখানে ভিড় জমে উৎসুক জনতার।
পরে মৎস্য ব্যবসায়ী সবুজ মিয়া মাছটি এক লক্ষ টাকা দিয়ে কিনে নেন। এরপর তিনি মাছটি গাইবান্ধা শহরের পুরাতন বাজারে নিয়ে গিয়ে কেটে কেজি দরে বিক্রির সিদ্ধান্ত নেন।
আরও পড়ুন: সৃজনশীল গাইবান্ধার উদ্যোগে মেহেদী উৎসব
বাজারে মাছটি ১১শ’ টাকা কেজি দরে বিক্রি শুরু করলে মুহূর্তের মধ্যেই তা শেষ হয়ে যায়।

৩ সপ্তাহ আগে
৮








Bengali (BD) ·
English (US) ·