গাংনীতে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

৩ সপ্তাহ আগে
মেহেরপুরের গাংনী উপজেলার মাইলমারী গ্রামের একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৭ মার্চ) দুপুরে মর্মান্তিক এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, মাইলমারী গ্রামের ভ্যান চালক আকাশ আলীর ৪ বছর বয়সী শিশুপুত্র ইউসুফ আলী এবং তার প্রতিবেশী আব্বাস আলীর ৩ বছর বয়সী শিশুপুত্র আদিব হোসেন একসঙ্গে খেলছিল। 


বাড়ির মধ্যে খেলতে খেলতে পরিবারের অগোচরে পাশের পুকুরে চলে যায় তারা। পরিবারের লোকজন তাদের খুঁজে না পেয়ে পুকুরে সন্ধান চালান। এক পর্যায়ে পুকুর থেকে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।


আরও পড়ুন: মেহেরপুরে হাতকড়া পরা অবস্থায় ভাইয়ের জানাজায় যুবলীগ নেতা সরফরাজ

গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে দায়িত্বরত ডা. ফারুক আহম্মেদ  জানান, হাসপাতালে পৌঁছানোর আগেই তাদের মৃত্যু হয়েছে। মরদেহ পরিবারের সদস্যর কাছে হস্তান্তর করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।

]]>
সম্পূর্ণ পড়ুন