খুলনায় জুলাই যোদ্ধাসহ ১৮৮ জনকে আর্থিক সহায়তা

১৩ ঘন্টা আগে
খুলনায় জুলাই যোদ্ধাসহ অসহায় ও দুস্থ ১৮৮ জনের মধ্যে সরকারের স্বেচ্ছাধীন তহবিল থেকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

সোমবার (১৬ মার্চ) বিকেলে বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলনকক্ষে এ সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মো. মোখতার আহমেদ।


মোখতার আহমেদ বলেন, ‘সরকার প্রতি বছর স্বেচ্ছাধীন তহবিল থেকে দেশের বিভিন্ন বিভাগের অসহায়, গরীব ও দুস্থ মানুষের পাশে দাঁড়াতে আর্থিক সহায়তা প্রদান করে থাকে। এর ধারাবাহিকতায় খুলনা বিভাগেও এই সহায়তা প্রদান করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, ঈদের আগে এই সহযোগিতা প্রাপকদের পরিবারে কিছুটা হলেও স্বস্তি বয়ে আনবে।’


আরও পড়ুন: ময়মনসিংহে ২৬ সাংবাদিক পেলেন কল্যাণ ট্রাস্টের সহায়তা


জানা গেছে, খুলনা বিভাগের বিভিন্ন জেলা থেকে প্রাপ্ত আবেদন যাচাই-বাছাই করতে একটি কমিটি গঠন করা হয়। কমিটির সুপারিশ অনুযায়ী মোট ১৮ লাখ ৭২ হাজার টাকা ১৮৮ জনের মধ্যে বিতরণ করা হয়েছে।


অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) আবু সায়েদ মো. মনজুর আলম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মুহাম্মদ আসাদুল হক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নাজমুল হক, অতিরিক্ত কমিশনার (রাজস্ব) সিফাত মেহনাজসহ বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত সহায়তা গ্রহীতারা।

]]>
সম্পূর্ণ পড়ুন