ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুর আনুমানিক দেড়টার দিকে একটি টিনশেড ঘর থেকে হঠাৎ আগুনের সূত্রপাত হয়।
মুহূর্তের মধ্যেই আগুন পাশের ঘরগুলোতে ছড়িয়ে পড়ে এবং দ্রুতই পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালালেও ততক্ষণে কয়েকটি ঘরে আগুন ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। তবে এর আগেই অন্তত চারটি বাড়ি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
আরও পড়ুন: খুলনায় র্যাবের অভিযানে উদ্ধার ১৮ মাসের অপহৃত শিশু, গ্রেফতার ১
প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হলেও অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·