খালি পেটে ৩ খাবার খেলেই কমবে ওজন

১ সপ্তাহে আগে
দ্রুত ওজন কমাতে চান? তাহলে সকালে খালি পেটে নিয়মিত খেতে পারেন কিছু খাবার। ডায়েটেশিয়ানরা বলছেন, এমন কিছু খাবার রয়েছে যা সকালে খালি পেটে খাওয়ার অভ্যাসে ওজন কমাতে সাহায্য করতে পারে।

শরীরচর্চার পাশাপাশি সঠিক খাবার খাওয়ার অভ্যাস ওজন নিয়ন্ত্রণের জন্য খুবই গুরুত্বপুর্ণ। ডায়েটেশিয়ানরা বলছে, সকালে খালি পেটে বিশেষ কিছু খাবার খেলেই তা ওজন নিয়ন্ত্রণ করতে পারে। এতে শারীরিক পরিশ্রম, ব্যায়াম এমনকি জিমে না গিয়েও ভালো ফলাফল পাওয়া যায়।

 

আসুন এক নজরে জেনে নিই ৩ খাবারের নাম যা খালি পেটে খেলে ওজন নিয়ন্ত্রণে কাজে আসতে পারে-

 

১. মধু এবং লেবু মিশ্রিত পানি: গরম পানিতে এক চা চামচ মধু এবং লেবুর রস মিশিয়ে পান করলে শরীর থেকে অতিরিক্ত ফ্যাট কমাতে সহায়ক হয়।

 

২. পেঁপে: অন্ত্রের গতিবিধি নিয়ন্ত্রণ করার জন্য পেঁপে খুবই উপকারী। তাই সকালের খাবারে চাইলেই পেঁপে রাখা যায়। পেঁপে শরীরের ভেতরের বিষাক্ত পদার্থ দূর করার পাশাপাশি রক্তের খারাপ কোলেস্টেরল কমায়। ফলে হৃদ্‌রোগ প্রতিরোধ সহজ হয়।

 

আরও পড়ুন: সকালে মাত্র ৩০ সেকেন্ড উল্টো হাঁটার উপকারিতা এতো!

 

৩. ওটস: ওটসে বেশি পরিমাণে ফাইবার থাকে। তাই সকালে ওটস খেলে সারা দিন আর ভারী খাবার খাওয়ার প্রয়োজন হয় না। ওটস খাওয়ার পর পেট ভরার একটি অনুভূতি তৈরি হয় যা ওজন কমাতে সাহায্য করে। পুষ্টি ঠিক রেখে ওজন কমাতে চাইলে নিয়মিত ওটস খেতে পারেন।

 

আরও পড়ুন: সকালে পানি পান করা জরুরি কেন?

 

সূত্র: জি নিউজ

]]>
সম্পূর্ণ পড়ুন