খাগড়াছড়িতে সাড়ে তিন হাজার আনসার ও ভিডিপি সদস্য পেলেন ঈদ উপহার

১ দিন আগে
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে খাগড়াছড়িতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (ভিডিপি) তিন হাজার ৬৫০ জন ভাতাভোগী সদস্যের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে সদস্যদের হাতে এই উপহার তুলে দেয়া হয়।

মঙ্গলবার (১০ মার্চ) দুপুরে খাগড়াছড়ি টাউন হল মিলনায়তনে এই উপহার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। 

 

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সদস্যদের হাতে উপহার সামগ্রী তুলে দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর চট্টগ্রাম ও পার্বত্য রেঞ্জের উপ-মহাপরিচালক ড. মো. সাইফুর রহমান। জেলা কমান্ড্যান্ট মো. আরিফুর রহমান এতে সভাপতিত্ব করেন।

 

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দীঘিনালা আনসার ব্যাটালিয়নের (১৭ বিএন) পরিচালক মো. আমিন উদ্দিন, খাগড়াছড়ি আনসার ব্যাটালিয়নের (৫ বিএন) পরিচালক মো. আমমার হোসেন, নবাগত জেলা কমান্ড্যান্ট মো. ইব্রাহিম খলিল এবং খাগড়াছড়ি সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা তছলিমা আকতার।

 

আরও পড়ুন: খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

 

জানা যায়, দ্বিতীয়বারের মতো বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে খাগড়াছড়ির ৯টি উপজেলায় কর্মরত ইউনিয়ন ও ওয়ার্ড দলনেতা-দলনেত্রী, আনসার কমান্ডার এবং হিল ভিডিপিসহ মোট ৩ হাজার ৬৫০ জন সদস্যকে এই উপহার দেয়া হয়। প্রতিটি উপহারের ব্যাগে ছিল এক কেজি পোলাওয়ের চাল, চার প্যাকেট সেমাই (সাধারণ ও লাচ্ছা), ২০০ গ্রাম গুঁড়াদুধ, ৫০০ গ্রাম সুজি, এক প্যাকেট নুডলস, এক কেজি চিনি ও এক লিটার সয়াবিন তেল।

 

প্রধান অতিথির বক্তব্যে ড. মো. সাইফুর রহমান বলেন, 'এই উপহার প্রাপ্তি ভাতাভোগী ভিডিপি সদস্যদের দেশসেবায় অনুপ্রাণিত করবে এবং দায়িত্ব পালনে আরও উৎসাহ জোগাবে।' এসময় তিনি ভিডিপি সদস্যদের নিজ নিজ এলাকায় অধিক সতর্কতা ও সচেতনতার সাথে দায়িত্ব পালনের নির্দেশ দেন।

]]>
সম্পূর্ণ পড়ুন