সরেজমিন ঘুরে দেখা গেছে, বর্তমানে সড়কটিতে গত দুদিন আগে ভারী বর্ষণের কারণে ক্ষতিগ্রস্ত অংশের সংস্কার কাজ চলছে। তবে সড়কটির অধিকাংশ জুড়ে এখন গভীর খানাখন্দ ও নালায় পরিণত হয়েছে।
বর্তমানে সড়কটির প্রশস্তকরণ কাজ শেষের পথে থাকলেও কার্পেটিং কার্যক্রম চলছে ধীর গতিতে। এর মধ্যে পাহাড়ি ঢল ও বর্ষার ভারী বর্ষণে সড়কের দুপাশ ভেঙে পড়ছে। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে স্থানীয় বাসিন্দা ও যানবাহন চালকদের।
স্থানীয়দের অভিযোগ, সড়কটি আগেই সরু ও আঁকাবাঁকা হওয়ায় চলাচলে সমস্যা ছিল। এখন উন্নয়ন কাজ চলাকালে পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। বিশেষ করে বৃষ্টি হলে কাদা ও ভাঙনের কারণে যান চলাচল প্রায় অচল হয়ে পড়ে।
আরও পড়ুন: পৌরসভাকে ৩ কোটি টাকা ফি দিয়েও মেলেনি রিকশাস্ট্যান্ড
এই সড়কটি সাজেকগামী পর্যটকদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং সাজেক ভ্যালি যাওয়ার অন্যতম প্রধান পথ এটি। তাই দ্রুত ও মানসম্মতভাবে কাজ শেষ করার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
সড়ক ও জনপথ বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, উন্নতমানের উপকরণ ব্যবহার করে কাজ করা হচ্ছে এবং নির্ধারিত সময়ের মধ্যেই কাজ শেষ করার চেষ্টা চলছে। তবে প্রকল্প সংশ্লিষ্টরা স্বীকার করেছেন, প্রাকৃতিক কারণে কিছুটা বিলম্ব হচ্ছে।
এলাকাবাসীর আশা, দ্রুত কাজ শেষ করে সড়কটি পুরোপুরি চালু করা হলে যাতায়াতে স্বস্তি ফিরবে এবং দুর্ঘটনার ঝুঁকি অনেকটাই কমে আসবে।

১ সপ্তাহে আগে
৩








Bengali (BD) ·
English (US) ·