খনি দুর্নীতি: মামলা থেকে অব্যাহতি পেলেন মোয়াজ্জেম হোসেন

৩ ঘন্টা আগে
রাজধানীর হোসাফ গ্রুপের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেনকে বড় পুকুরিয়া কয়লা খনি দুর্নীতির মামলা থেকে অব্যাহতি দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (২৯ এপ্রিল) বিচারপতি শেখ মো. জাকির হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্টের দ্বৈত বেঞ্চ এ আদেশ দেন।

 

আদেশের পর আসামিপক্ষের আইনজীবী খন্দকার মারুফ হোসাইন এসব তথ্য নিশ্চিত করেন।

 

এই মামলায় মোয়াজ্জেম হোসেন চূড়ান্ত অভিযোগপত্রে আসামি ছিলেন। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এ মামলার প্রধান আসামি ছিলেন।

 

আরও পড়ুন: ঢাকা আইনজীবী সমিতির নির্বাচন শুরু

 

 

২৪ সালের ২৭ নভেম্বর খালেদা জিয়াকে মামলা থেকে অব্যাহতি দেন হাইকোর্ট। তবে মামলাটি এখনও চলমান রয়েছেন। এছাড়া বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন ও আলতাফ মাহমুদকেও অব্যাহতি দেয়া হয়েছে। খালেদা জিয়ার বিরুদ্ধে বড় পুকুরিয়া কয়লা খনি মামলাটি বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমালে দেয়া হয়।
 

]]>
সম্পূর্ণ পড়ুন