সাড়ে তিন মাস পর আবার ডাগআউটে ফিরছেন ইগর টুডোর। জুভেন্টাসের চাকরি হারানোর পর টটেনহ্যামের দায়িত্ব নিলেন তিনি।
তুর্কি ক্লাব গালাতাসারাই ও ফরাসি ক্লাব মার্সেইসহ ইউরোপের বেশ কয়েকটি ক্লাবকে কোচিং করিয়েছেন টুডোর। চলতি মৌসুমে জুভেন্টাসের কোচ ছিলেন তিনি। যদিও সেখানে তার সময়টা আশানুরূপ কাটেনি। ব্যর্থতার দায়ে ইতালিয়ান ক্লাবটিতে গত অক্টোবরে বরখাস্ত হন তিনি।
আরও পড়ুন: মৌসুমে তৃতীয়বারের মতো কোচ ছাঁটাই করল নটিংহ্যাম ফরেস্ট
এরপর পেলেন নতুন এই দায়িত্ব। এখানে অবশ্য অনেক বড় চ্যালেঞ্জ অপেক্ষা করছে তার সামনে। চ্যাম্পিয়ন্স লিগে সরাসরি শেষ ষোলোয় উঠলেও, প্রিমিয়ার লিগে ধুঁকছে টটেনহ্যাম। লিগে এই বছরে এখনও কোনো ম্যাচ জিততে পারেনি দলটি।
লিগে ২৬ ম্যাচে মাত্র সাত ম্যাচে জয় পেয়েছে টটেনহ্যাম। ২৯ পয়েন্ট নিয়ে তারা রয়েছে ১৬ নম্বরে।

১ মাস আগে
৫







Bengali (BD) ·
English (US) ·