শনিবার (৭ মার্চ) সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার জন্য দেয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। ঢাকা ও আশপাশ এলাকার আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকলেও তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
পশ্চিম বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬-১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। আজ ভোর ৬টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে ২১ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। একই সময়ে বাতাসের আদ্রতা ছিল ৮৪ শতাংশ।
আরও পড়ুন: ঢাকার বাতাসে অনেকটা কমেছে দূষণের মাত্রা
গত শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২১ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে, সন্ধ্যা ৬টা পর্যন্ত সারা দেশের জন্য দেয়া পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দিন ও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকবে।
]]>
৫ দিন আগে
৪







Bengali (BD) ·
English (US) ·