শুক্রবার (৩ এপ্রিল) সকালে মাছগুলো কুয়াকাটার মহিপুর মৎস্য বন্দরে নিয়ে আসেন ট্রলারের মাঝি আ. কাদের ও তার সঙ্গীরা। দীর্ঘ সময় পর এমন ধরা বন্দরে কৌতূহলেরও জন্ম দেয়। খবর ছড়িয়ে পড়তেই মাছ দেখতে ভিড় করেন স্থানীয় মানুষ।
বন্দর সূত্রে জানা যায়, ধরা পড়া মাছগুলোর মোট ওজন ছিল প্রায় সাড়ে তিন মণ। পরে নিলামে প্রতি মণ ৪৯ হাজার টাকা দরে বিক্রি হয়। এতে মোট মূল্য দাঁড়ায় ১ লাখ ৭১ হাজার টাকা, যা প্রতি কেজিতে প্রায় ১ হাজার ২২৫ টাকা।
স্থানীয়দের ভাষ্য, সাম্প্রতিক সময়ে সাগরে মাছের সংকট প্রকট হয়ে উঠেছিল। তার ওপর সরকারি নিষেধাজ্ঞা ও জ্বালানির উচ্চমূল্যের কারণে অনেক জেলে সাগরে যেতে পারেননি। এমন অবস্থায় একসঙ্গে এত কোরাল মাছ ধরা পড়া তাদের কাছে অনেকটা আশার বার্তা হয়ে এসেছে।
আরও পড়ুন: এক জালেই ৬৮৭টি লাল কোরাল, ১০ লাখ টাকায় বিক্রি
ট্রলারের মাঝি আ. কাদের বলেন, 'অনেক দিন পর ভালো মাছ পেলাম। প্রায় দুই মাস ধরে তেমন কিছুই পাচ্ছিলাম না। আজকের এই ধরা আমাদের কিছুটা স্বস্তি দেবে।'
কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, 'সাগরে প্রাকৃতিক নানা কারণে সময়ভেদে মাছের প্রাপ্যতা কমে যায়। তবে নিষেধাজ্ঞা সঠিকভাবে পালন করায় ধীরে ধীরে মাছের উৎপাদন বাড়ছে।'

১ সপ্তাহে আগে
১








Bengali (BD) ·
English (US) ·