ইফতার মাহফিলে সংগঠনের সদস্যসহ ঢাকায় কর্মরত কুষ্টিয়া জেলার বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। এ সময় পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ববোধ ও পেশাগত সম্পর্ক আরও সুদৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার সভাপতি আবু বকর সিদ্দিক। স্বাগত বক্তব্য ও সংগঠনের বিভিন্ন কার্যক্রম নিয়ে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক রনজক রিজভী। তিনি বলেন, ঢাকায় কর্মরত কুষ্টিয়া জেলার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বৃদ্ধির লক্ষ্যেই এই সংগঠন কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও সংগঠনটি সদস্যদের কল্যাণে বিভিন্ন কার্যক্রম চালিয়ে যাবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
অনুষ্ঠানে ইসলামী সঙ্গীত পরিবেশন করেন সিনিয়র সাংবাদিক আতিক আল হেলাল, যা উপস্থিত অতিথিদের মাঝে এক ভিন্নমাত্রা যোগ করে।
ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন একটি রিয়েল এস্টেট কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর রেয়াজ উদ্দিন, দৈনিক বিজনেস ফাইল পত্রিকার সম্পাদক অভি চৌধুরী, দৈনিক দিনকালের চিফ রিপোর্টার আবদুল্লাহ জেয়াদ, সিনিয়র সাংবাদিক মাহমুদুল করিম চঞ্চল, অধিকার সম্পাদক তাজবীর সজীব, মোহনা টেলিভিশনের চিফ রিপোর্টার প্ল্যানিং মনিরুল ইসলাম মনি, জন্মভূমি প্রোপার্টিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এস এম আসাদুজ্জামান মিল্টন, কনকর্ড গ্রুপের সিনিয়র ম্যানেজার (প্রশাসন) আনিচুর রহমান এবং দৈনিক সময়ের কাগজের বিশেষ প্রতিনিধি এস এম তুষার।
আরও পড়ুন: চিফ হুইপকে শুভেচ্ছা জানাল ঢাকাস্থ বরগুনা জেলা সাংবাদিক সমিতি
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় দোয়া পরিচালনা করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের প্রফেসর ড. মো. তৌহিদুল হাসান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কুষ্টিয়া সাংবাদিক ফোরাম ঢাকার কার্যনির্বাহী পরিষদের সদস্য মো. জাহিদুজ্জামান। পুরো আয়োজনটি সৌহার্দ্যপূর্ণ ও আন্তরিক পরিবেশে সম্পন্ন হয়। শেষে উপস্থিত সবাই একসঙ্গে ইফতার করেন।

২ দিন আগে
১







Bengali (BD) ·
English (US) ·