কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান মোল্লাহ জানান, দুপুরে ঝড় বৃষ্টিতে হলে কর্মধা ইউনিয়নের পূর্ব ফটিগুলি গ্রামের শিপার আহমদের মাদ্রাসা পড়ুয়া ছাত্র জিসান আহমেদ, আশিক আলীর মাদ্রাসা পড়ুয়া ছাত্র ইমাদ আহমেদ এবং শাহেব আলীর স্কুল পড়ুয়া ছাত্র লাবিব আহমেদ বাড়ির পাশের একটি কৃষি জমির পানিতে খেলতে নামে।
এ সময় খেলতে গিয়ে অসাবধানবশত নিচু অপর একটি জমির পুকুরের পানিতে পড়ে যায়। এতে তিন শিশু পুকুরের পানিতে তলিয়ে যায়।
আরও পড়ুন: জাফলংয়ে পানিতে ডুবে শিশুর মৃত্যু
এ বিষয়টি এক পথচারী দেখতে পেয়ে শিশুদের উদ্ধার করে স্থানীয় রবির বাজারে নিয়ে গেলে গ্রাম্য চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·