ফিলিপ অ্যান্ডারসন লর্ড এবং ক্রিস্টোফার রবার্ট মিলারের যৌথ প্রযোজনা ও পরিচালনায় নির্মিত এ সিনেমা ২০ মার্চ প্রেক্ষাগৃহে মুক্তি পায়। সাইন্স ফিকশনধর্মী এ সিনেমার গল্প এগোয় রাইল্যান্ড গ্রেস নামের এক ব্যক্তিকে কেন্দ্র করে।
সিনেমায় দেখা যায়, রাইল্যান্ড গ্রেস একজন অসুস্থ রোগী যিনি হঠাৎ কোমা থেকে জেগে ওঠেন এবং দেখেন তিনি একটি আন্তঃনাক্ষত্রিক মহাকাশযানে রয়েছেন। তবে সেখানে কীভাবে তিনি পৌঁছালেন সে সম্পর্কে কোনো ধারণা বা স্মৃতিই তার মনে নেই। কেন্দ্রীয় এ চরিত্রে অভিনয় করেছেন হলিউড অভিনেতা রায়ান গসলিং।
‘গ্রেস’ চরিত্রে অভিনয় করা হলিউড অভিনেতা রায়ান গসলিং। ছবি: সংগৃহীত
সিনেমায় টুইস্ট আসে তখনই যখন তিনি আবিষ্কার করেন মহাকাশযানের তিন সদস্যের ক্রুদের মধ্যে একমাত্র জীবিত ব্যক্তি তিনি এবং এইমুহূর্তে পৃথিবী থেকে তিনি রয়েছেন আলোকবর্ষ দূরে এক দূরবর্তী সৌরজগতে। এমন পরিস্থিতিতেই ‘রকি’ নামের ভিনগ্রহির দেখা পায় গ্রেস। এরপরই রোমাঞ্চকর ও আবেগী ঘটনা ঘটতে থাকে গ্রেসের জীবনে।
আরও পড়ুন: মেয়েকে নিয়ে কোন সিনেমা দেখলেন প্রধানমন্ত্রী?
বৈজ্ঞানিক কল্পকাহিনি নির্ভর এ সিনেমা বিশ্বে ২০২৬ সালের দ্বিতীয় সর্বোচ্চ আয়কারী চলচ্চিত্র। এ সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করা রায়ান গসলিং ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন সান্ড্রা হুলার , জেমস অর্টিজ এবং লায়োনেল বয়েস।
]]>

১ সপ্তাহে আগে
৫








Bengali (BD) ·
English (US) ·