নিহত হলুদ মিয়া (৩৭) উপজেলার ৯নং জয়কা ইউনিয়নের ৩নং ওয়ার্ডের উত্তর কলাবাগ গ্রামের বাসিন্দা। তিনি নুরুল ইসলামের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বড় হাওরে ধান কাটার সময় হঠাৎ বজ্রপাত হলে ঘটনাস্থলেই গুরুতর আহত হন হলুদ মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বাড়িতে নিয়ে গেলে তার মৃত্যু হয়।
আরও পড়ুন: কিশোরগঞ্জে জব্দকৃত তেল গোপনে বিক্রির অভিযোগ ম্যাজিস্ট্রেটের বিরুদ্ধে
বিষয়টি নিশ্চিত করে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. এমরানুল কবির বলেন, বজ্রপাতে কৃষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
]]>
১ সপ্তাহে আগে
৪








Bengali (BD) ·
English (US) ·