কিশোরগঞ্জে জমির বিরোধে ছুরিকাঘাতে ব্যবসায়ী খুন

৩ সপ্তাহ আগে
কিশোরগঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ছুরিকাঘাতে সুমন (৪২) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

মঙ্গলবার  (১৭ মার্চ) দুপুরে সদর উপজেলার মারিয়া ইউনিয়নের বগাদিয়া পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।


এ ঘটনায় অভিযুক্ত রুবেল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী


নিহত সুমন ওই এলাকার রহিম বাদশার ছেলে। তিনি স্থানীয় বড় বাজারের কাঁচামালের ব্যবসা করতেন। আর আহত দুলাল মিয়া একই এলাকার বাসিন্দা।

 

পুলিশ জানায়, গত সপ্তাহে ওই গ্রামের সিরাজুল ইসলামের সঙ্গে প্রতিবেশী দুলাল মিয়ার (৫০) তর্কাতর্কি হয়।


আরও পড়ুন: গরুকে ঘাস খাওয়াচ্ছিলেন কৃষক, ট্রাক কেড়ে নিল দুজনেরই প্রাণ

এ ঘটনার জের ধরে মঙ্গলবার সিরাজুলের ছেলে রুবেল মিয়া (৩২) দেশীয় অস্ত্র নিয়ে দুলাল মিয়ার ওপর হামলা চালান। দুলাল মিয়াকে বাঁচাতে এগিয়ে এলে সুমনের বুকে ছুরিকাঘাত করেন রুবেল। হামলায় সুমন ও দুলাল দুজনেই জখম হন। তাদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে স্থানান্তর করেন। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর দুপুর ২টার দিকে সুমনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

 

এ দিকে ঘটনার পরপরই অভিযুক্ত রুবেল মিয়াকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন এলাকাবাসী।

 

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মোঃ আবুল কালাম ভূইয়া জানান, ঘটনার পরপরই রুবেল মিয়াকে আটক করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের ধরতে অভিযান চালাচ্ছে পুলিশ।

]]>
সম্পূর্ণ পড়ুন