মঙ্গলবার (১৭ মার্চ) সকালে লালমনিরহাট জেলা কারাগার থেকে বের হওয়ার সময় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জামিনের কাগজপত্র যাচাই-বাছাই শেষে মঙ্গলবার সকালে কারামুক্ত হন জাহাঙ্গীর আলম বিপ্লব। জেলগেটে তার আইনজীবী ও আপন ভাই অ্যাডভোকেট হুমায়ুন কবির কাজলসহ সমর্থকরা তাকে অভ্যর্থনা জানিয়ে গাড়ির দিকে নিয়ে যাচ্ছিলেন। ঠিক সেই মুহূর্তে ডিবি পুলিশের একটি দল তাদের পথ আটকে দেয়। এরপর পাশ থেকে আরও তিনজন পোশাকধারী ডিবি সদস্য এসে তাকে টেনেহিঁচড়ে পুলিশের গাড়িতে তুলতে শুরু করেন। এ সময় আইনজীবী ও সমর্থকদের সাথে পুলিশের ধস্তাধস্তির এক অন্যরকম দৃশ্য তৈরি হয়। সমর্থকরা বারবার গ্রেফতারের কারণ বা পরোয়ানা দেখতে চাইলেও পুলিশ তাৎক্ষণিক কোনো সদুত্তর দিতে পারেনি।
গত বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে নিজ বাসভবন থেকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে জাহাঙ্গীর আলম বিপ্লবকে গ্রেফতার করেছিল কালীগঞ্জ থানা পুলিশ। এরপর সোমবার (১৬ মার্চ) জেলা ও দায়রা জজ আদালত তার জামিন মঞ্জুর করেন। আদালতের আদেশের কপি কারাগারে পৌঁছাতে দেরি হওয়ায় সোমবার তিনি মুক্তি পাননি। মঙ্গলবার সকালে মুক্তি পাওয়ার কয়েক মুহূর্তের মধ্যেই ডিবি পুলিশ তাকে পুনরায় গ্রেফতার করে।
আরও পড়ুন: আদালত চত্বরে ৩৯ লাখ টাকার অবৈধ কসমেটিকস-মাদকদ্রব্য ধ্বংস
চেয়ারম্যানের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবির কাজল অভিযোগ করে বলেন, '২০২৫ সালের একটি সন্ত্রাসবিরোধী আইনের মামলায় অজ্ঞাতপরিচয় আসামি হিসেবে তাকে হয়রানি করা হচ্ছে। বিজ্ঞ আদালত গতকাল তাকে জামিন দিয়েছেন। আজ কারাগার থেকে বের হওয়ার সময় কোনো ওয়ারেন্ট বা সুনির্দিষ্ট মামলা ছাড়াই ডিবি পুলিশ তাকে তুলে নিয়ে গেছে। এটি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং হয়রানিমূলক কাজ।'
লালমনিরহাট জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তাৎক্ষণিকভাবে তাকে কোন মামলায় গ্রেফতার দেখানো হয়েছে, তা স্পষ্ট করেননি তিনি। ওসি জানান, কোন মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে তা পরবর্তী সময়ে বিস্তারিত জানানো হবে।
সম্প্রতি কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক প্রভাষক শামসুজ্জামান সবুজের সঙ্গে স্থানীয় সংসদ সদস্যের (এমপি) ৩০ শতাংশ চালের বরাদ্দ নিয়ে চেয়ারম্যান বিপ্লবের একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই অডিও ফাঁসের পর থেকেই জেলাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। স্থানীয় মহলে আলোচনা রয়েছে, এরপর থেকেই এই জনপ্রতিনিধির ওপর আইনি চাপ বাড়তে থাকে।
]]>
৩ সপ্তাহ আগে
৭








Bengali (BD) ·
English (US) ·