রোববার (২৫ জানুয়ারি) কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজ সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়। সকাল সাড়ে ১১ টা থেকে শুরু হওয়া এ কর্মশালায় স্বচ্ছ ভোটগ্রহণ প্রক্রিয়া, কেন্দ্র ব্যবস্থাপনা, আইনগত দায়িত্ব ও জরুরি পরিস্থিতি মোকাবিলার বিষয়ে বিস্তারিত প্রশিক্ষণ দেয়া হয়।
প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য রাঙামাটি জেলার জেলা প্রশাসক নাজমা আশরাফী।
এ সময় সঙ্গে ছিলেন রাঙ্গামাটি জেলা পুলিশ সুপার মো. আবদুর রকিব পিপিএম, জেলা নির্বাচন কর্মকর্তা জনাব মো. শফিকুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন, কাপ্তাই সার্কেল অ্যাডিশনাল এসপি মোহাম্মদ জাহিদুল ইসলাম, উপজেলা নির্বাচন অফিসার মিতা পারিয়াল, এসিল্যান্ড নলী রুদ্র প্রমুখ।
আরও পড়ুন: তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ৫০ জন যোগ দিলো বিএনপিতে
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক নাজমা আশরাফী বলেন, ‘একটি সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ভোটগ্রহণ কর্মকর্তাদের সততা, নিরপেক্ষতা ও পেশাদারিত্ব সবচেয়ে গুরুত্বপূর্ণ। আপনারা মাঠপর্যায়ে নির্বাচন কমিশনের প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করবেন। তাই প্রশিক্ষণে অর্জিত জ্ঞান যথাযথভাবে প্রয়োগ করতে হবে।’
রাঙ্গামাটি পুলিশ সুপার মো. আব্দুর রকিব পিপিএম তাঁর বক্তব্যে বলেন, ‘প্রশিক্ষণ শুধু আনুষ্ঠানিকতা নয়, এটি দায়িত্ব পালনের পূর্বশর্ত। নির্বাচনী আইন ও আচরণবিধি সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকলেই একটি সুষ্ঠু নির্বাচন সম্ভব।’
জেলা নির্বাচন কর্মকর্তা মো. শফিকুর রহমান বলেন, ‘ভোটগ্রহণের প্রতিটি ধাপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। ব্যালট ব্যবস্থাপনা, ভোট গণনা ও ফলাফল পাঠানোর ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতির সুযোগ নেই।’
]]>

৪ সপ্তাহ আগে
৬








Bengali (BD) ·
English (US) ·