এই ঘটনা ধরা পড়েছে এল মুন্ডোর সোশ্যাল হ্যান্ডেলে শেয়ার করা এক ভিডিওতে। আর সেই নারীর নাম এস্তার এক্সপোসিতো। ২৬ বছর বয়সি এক্সপোসিতো পেশায় অভিনেত্রী। দেড় ডজনখানেক সিনেমা ও টেলিভিশন সিরিজে অভিনয় করেছেন তিনি। তবে এই স্প্যানিশ সবচেয়ে বেশি পরিচিতি পেয়েছেন নেটফ্লিক্সের ড্রামা সিরিজ ‘এলিট’-এর মাধ্যমে।
কথা হলো এমবাপ্পে ও এক্সপোসিতো কি প্রেম করছেন? তাদের দুজনকে ঘিরে পূর্ববর্তী কয়েকটি ঘটনার ধারাবাহিকতায় হ্যাঁ-বোধক উত্তরই মিলছে। এমবাপ্পে সম্প্রতি যুক্তরাষ্ট্রে জাতীয় দলের ডিউটি শেষ করে স্পেনে ফিরেছেন। ফেরার পরই এক্সপোসিতোর সঙ্গে দেখা গেল তাকে। এমবাপ্পে তাকে বাসা থেকে পিকআপ করেন। কফিশপ থেকে এক্সপোসিতোর গাড়িতে উঠার ঘটনাটি তাদের পানীয় পানের পর।
আরও পড়ুন: মেসি ও আর্জেন্টিনা দল প্রতারণা করেছে–দাবি কেরালার ক্রীড়ামন্ত্রীর
তাদের দুজনের সম্পর্কের বিষয়টি বেশ কয়েক সপ্তাহ ধরেই আলোচনায়। এই জুটিকে ফ্রান্সেও এক সঙ্গে সময় কাটাতে দেখা গেছে বলে খবর ইউরোপিয়ান সংবামাধ্যমগুলোর। গোলডট কমের প্রতিবেদন মতে, প্যারিসে তাদের একই হোটেলে থাকতে দেখা গেছে। এছাড়া একই প্রাইভেট জেটে ফ্রান্সের রাজধানীতেও গেছেন।
সান্তিয়াগো বার্নাব্যুতে গত ২৩ মার্চ অ্যাতলেটিকো মাদ্রিদের মুখোমুখি হয়েছিল রিয়াল। ওই ম্যাচে বন্ধু-বান্ধবদের নিয়ে ভিআইপি আতিথেয়তা পান এক্সপোসিতো। সম্প্রতি তাকে এক সাংবাদিক জিজ্ঞেস করেছিলেন, তিনি ফুটবল পছন্দ করেন কি না। জবাবে এক্সপোসিতো বলেন, ততটা নয়। এমবাপ্পের প্রসঙ্গ উঠলে হাসি দিয়ে বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি।

১ সপ্তাহে আগে
২








Bengali (BD) ·
English (US) ·