ক্রীড়াঙ্গনের নতুন কান্ডারি আমিনুল হক। সাফ জয়ী দলের সদস্য সাবেক অধিনায়ক দায়িত্ব নিয়েছেন নতুন সরকারের ক্রীড়া প্রতিমন্ত্রীর। রাজনৈতিক পালাবদলের সঙ্গে পরিবর্তন আসে দেশের ক্রীড়া সংস্থাগুলোর কমিটিতেও। বিসিবি'র বর্তমান বোর্ড নিয়ে অসন্তোষ ছিল আমিনুলের। প্রশ্ন তুলেছিলেন বোর্ডের বৈধতা নিয়েও। ক্রীড়া প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় এখন কি এই বোর্ডে পরিবর্তন আনবেন আমিনুল?
পরিবর্তন আনলে কি ধরণের সমস্যার মুখে পড়তে হবে সেই প্রশ্ন আছে। বোর্ডের ওপর সরকারী হস্তক্ষেপ কিভাবে নেবে আইসিসি? বর্তমানে আইসিসি'র সঙ্গে বাংলাদেশের সম্পর্কটা মোটেও ভালো নয়। বোর্ডের সহ-সভাপতির শঙ্কা অযাচিত হস্তক্ষেপ হলে ক্ষতির মুখে পড়তে পারে দেশের ক্রিকেট।
বিসিবির সহ-সভাপতি ফারুক আহমেদ বলেন, 'উনি যখন ক্রীড়া প্রতিমন্ত্রী ছিলেন না তখনকার স্টেটমেন্ট আর এখনকার স্টেটমেন্টের মধ্যে একটা ফারাক থাকবে বলে মনে হয় আমার। পজিশনে থাকলে আপনাকে একটা জিনিস অনেকদিক থেকে চিন্তা করতে হয়। মানে উনি অনেক জিনিস চিন্তা করবেন।'
ফারুক যোগ করেন, 'আইসিসির ব্যাপারটা এই মুহূর্তে বলা ডিফিক্যাল্ট। তবে আপনি ধরে রাখেন, আইসিসির সঙ্গে সম্পর্কটা এই মুহূর্তে খুব ভালো জায়গায় নাই, বেস্ট পজিশনে নাই। যদি এ ধরণের কোনো ঘটনা ঘটে, আইসিসি যদি কোনো ত্রুটি দেখে, ওরা যদি কিছু করতে চায়, ওটাও করতে পারে। কিন্তু এই মুহূর্তে আমাদের আগাম করার দরকার নাই তবে, উড়িয়ে দেয়া যাবে না।'
আরও পড়ুন: বাবরকে টি-টোয়েন্টির জন্য উপযুক্ত মনে করেন না শোয়েব আখতার
তবে নতুন ক্রীড়া প্রতিমন্ত্রীকে নিয়ে আশাবাদী সাবেক বোর্ড প্রধান। আমিনুল হক ক্রীড়াঙ্গনের লোক হওয়ায় কাজ করাটাও সহজ হবে তার জন্য। ফারুকের মতে, শুধু ক্রিকেট নয় ক্রীড়াঙ্গনের প্রতিটি বিভাগেই তার অধীনে ভালো করবে বাংলাদেশ।
ক্রিকেট দলের এই সাবেক অধিনায়ক বলেন, স্পোর্টসম্যানদের প্রকৃত অর্থে যে সমস্যাগুলা আছে, উনি কিন্তু রিয়াল টাইম বুঝতে পারবেন। উনি কিন্তু ওইটা অনুযায়ীই পদক্ষেপ নিতে পারবে। উনি আমাদের জাতীয় দলের সাবেক অধিনায়ক, তার সময় একটা সাফ জিতেছি আমরা। ওনার অধীনে বাংলাদেশের ক্রিকেট একটা অবস্থানে যাওয়া উচিত। এটা শুধু ক্রিকেট না, বাংলাদেশের স্পোর্টস অ্যাজ অ্যা হোল উনি সব জায়গায় নজর দেবেন বলে ওনার কাছে আমার আবদার।'
আরও পড়ুন: নারী এশিয়া কাপ রাইজিং স্টার্সের ফাইনালসহ খেলার সূচি
সাকিব আল হাসানের জাতীয় দলে ফেরা নিয়েও কাজ চলমান বলে জানান ফারুক। তিনি বলেন, 'ক্রিকেট বোর্ড সবসময় চায়, সাকিব বাংলাদেশের জন্য খেলুক। যদি ওর ফিটনেস ঠিক থাকে, সিলেক্টেড হয়, আমার মনে হয় সাকিবের এই জিনিসট জারি আছে এবং এবং অনেকদূর এগিয়ে গেছে, আমার মনে হয়, আপনারা খুব শিগগিরই একটা সংবাদ পাবেন।'
বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের ইফতার মাহফিলে উপস্থিত হয়ে এসব কথা বলেন তিনি।

২ সপ্তাহ আগে
৪







Bengali (BD) ·
English (US) ·